হোম > রাজনীতি

সাদিককে ‘পাকিস্তানি’ বলে স্লোগান, ভুল স্বীকার করে যা বললেন ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি

আতিকুর রহমান নগরী

ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেওয়া বিতর্কিত স্লোগান দেওয়ায় ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

তিনি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেছেন, ‌‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই।’

মঙ্গলবার দিবাগত রাতে তিনি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

মেঘমল্লার পোস্টে লেখেন—‘সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাইকেন। বাকি যা করসি বেশ করসি, আরও করব।’

প্রসঙ্গত, ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির আয়োজিত তিন দিনব্যাপী ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক কর্মসূচির একাংশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা। কর্মসূচির অংশ হিসেবে টিএসসি চত্বরে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে কথিত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাদের অভিযোগে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি স্থান পাওয়ার অভিযোগে ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়। পরে শিক্ষার্থীদের সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রদর্শনীর বিতর্কিত অংশটি সরিয়ে নেয়।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক