হোম > রাজনীতি

জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। শনিবার দুপুরে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তরা রাজউক কলেজের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আজমপুর মেইন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে নেতারা বলেন, সরকারকে অনতিবিলম্বে তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

তারা বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দিন দিন বেড়েই চলছে। সরকারের ঊর্ধ্বতন মহল এসব বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা আরো বলেন, সীমান্তে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

আরো বক্তব্য রাখেন মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব মজলিস কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সালমান প্রমুখ।

এমই

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন