হোম > রাজনীতি

ঢাকা জজ কোর্টে সাংবাদিকের ওপর হামলায় ইসলামী আন্দোলনের নিন্দা

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াসের এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ এ প্রতিবাদ জানান ।

বিবৃতিতে ফজলুল করীম মারুফ বলেন, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করে ইসলামী আন্দোলন।

আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি পুরো সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এক পরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করছি।

বিবৃতিতে একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের প্রধান এবং দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি আরো বলেন, আমরা আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি সাংবিধানিক দায়িত্ব। আদালতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জুলাই শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের ডাক দেওয়া ছাড়া বিকল্প থাকবে না

ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: প্রতিমন্ত্রী টুকু

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন