হোম > রাজনীতি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হলেন মাহদী আমিন। তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা।

রোববার রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত ব্রিফিং করবেন।

এর আগে গুলশান ৯০ নম্বর রোডের বিএনপি নির্বাচনি অফিসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও জীবনাদর্শ অনুসরণের তাগিদ জামায়াত আমিরের

সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন

যেসব বিষয়ে নিশ্চয়তা পেলে ঢাকা-দিল্লি নতুন সম্পর্ক হতে পারে, জানালেন নাহিদ

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির