হোম > রাজনীতি

নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি

বৈঠক শেষে আমীর খসরু

স্টাফ রিপোর্টার

বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বিএনপি সমমনা চারটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করে দলের লিয়াজোঁ কমিটি।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, স্বৈরাচারের সময় বছরের পর বছর যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে রাস্তায় ছিল, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। কারণ আমাদের এ ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা শুধু নির্বাচন বলে কোনো কথা নয়। এটা আমাদের জাতীয় সরকার, সংস্কার, ৩১ দফা বাস্তবায়নের ঐকমত্য। আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়, তাহলে সবাই মিলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, নির্বাচনি কর্মকাণ্ড অলরেডি শুরু হয়ে গেছে। লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে। সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে ৩১ দফার যে ঐকমত্য হয়েছে, তার বিস্তারিত আলোচনা হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। এর আগে আমরা যখন রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি, তখন সংসদে সব দল ঐক্যবদ্ধভাবে একমত হয়েছিল। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে এসে সংসদের মাধ্যমে পাস করতে হবে।

বাংলাদেশ জনঅধিকার পার্টির সঙ্গে বেলা ৩টায় বৈঠকে বসে বিএনপি। বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বিকাল ৫টায় আমজনতা দল ও সন্ধ্যা ৬টায় গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চায় ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামে হামলার ঘটনায় শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাবিতে

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

চট্টগ্রাম সিটি কলেজে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার দাবি শিবিরের

স্পেনের প্রবাসীদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সে হয়রানি বন্ধের দাবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু