হোম > রাজনীতি

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

আতিকুর রহমান নগরী

চোখের সামনে খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি হচ্ছে, এটাই অনেক বড় শান্তি-বলে স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫ হাজার মানুষকে মারাত্মক আহত করার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মামলা হয়। যার রায় দেওয়া হবে আজকে।

বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় আজ সরাসরি সম্প্রচার করা হবে। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ কথা বলেন। তিনি বলেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবে, সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতিসাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। আর বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের অন্য সব গণমাধ্যম তা সরাসরি সম্প্রচার করতে পারবে। এ ছাড়া রয়টার্সও বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে বলে আমরা জানতে পেরেছি।

ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: নেজামে ইসলাম পার্টি

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ