হোম > রাজনীতি

হাদির ঝুঁকিপূর্ণ অপারেশন, দোয়া চাইলেন তাসনিম জুমা

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অস্ত্রোপচার করানোর অনুমতি দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়ার মতো অবস্থায় তার শরীর নেই। ফলে সিঙ্গাপুরেই ঝুঁকিপূর্ণ এই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান।

জুমা লেখেন, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেয়া হয়েছে। কুইন এলিজাবেথ এ নেওয়ার মতো কন্ডিশনে তার শরীর নেই। আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।

ওসমান হাদি শহীদ হলে কর্মসূচী নিয়ে তিনি লিখেন, আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে৷ খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে৷

তিনি আরো লিখেন, অপারেশন ছাড়া হোপ ছিলো না, আবার অপারেশনেও সাকসেস রেট বলে ‘ফেরা রেয়ার কেস’। আপনারা দোয়ায় রাখেন ওসমান ভাইকে। আল্লাহর কাছে কিছুই তো অসম্ভব নয়।

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত