হোম > রাজনীতি

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্তে হত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ভারতে মুসলিম নির্যাতন ও বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তররের আয়োজনে মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের উত্তর গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সীমান্তে বাংলাদেশ নাগরিকদেরকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে।

সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারো তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন, মাদক চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতকে বাংলাদেশের সাথে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।

আহমদ আবদুল কাদের আরো বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে, গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট সীমান্তে ৩ জন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হলেও এর উপযুক্ত জবাব চাইতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে এখনো তলব করেনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবিলম্বে বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় খ্যাত দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা হত্যা-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে ২ জন প্রবাসী বাংলাদেশীকেও তারা ড্রোন হামলা চলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। প্রবাসের সাধারণ শ্রমজীবী মানুষগুলোকেও ইসরাইল শত্রুজ্ঞান করছে। আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা আরো নিশ্চিতে বাংলাদেশ সরকার কর্তৃক কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনে পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুহাদ্দিস মাওলানা সালাউদ্দিন, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক আসাদ, শাহাবুদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আমীর আলী হাওলাদার প্রমুখ।

সীমান্তে নতুন সমস্যা উঁকিঝুঁকি দিচ্ছে, আমরা বীরত্বের সাথে মোকাবিলা করব

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে

গণভোটের রায় বাস্তবায়ন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের মহোৎসব চলছে: ডা. ইরান

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

এনসিপি প্রতিনিধি দলকে দেখে উচ্ছ্বসিত ভলকার তুর্ক

দেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবো

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

আহ্বায়ক মীর শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন

দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবন গড়তে হবে