হোম > রাজনীতি

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

সরকার শুরু থেকেই একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে জনগণের আস্থা হারিয়েছে এবং ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামনুল হকসহ শীর্ষ নেতারা।

মজিবুর রহমান মঞ্জু বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপির দুটি নতুন নাম দিতে চাই, ‘বিশ্বাস নাই পার্টি’ বা ‘বিশ্বাসহীন পার্টি, আরেকটা ‘বিশ্বাস নষ্ট পার্টি’। আপনারা যদি গুম-খুন ও অন্যান্য অপরাধের বিচার নিশ্চিত না করেন, তাহলে জনগণ আপনাদের নাম দেবে ‘বিচার না করা পার্টি’। বিদ্যুৎ দিতে না পারলে জনগণ বলবে,‘বিদ্যুৎ নাই পার্টি’।

মঞ্জু বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আপনাদের নতুন একটি নাম দিতে বাধ্য হবÑ‘বাংলাদেশ নাই নাই পার্টি’।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল পরিবর্তনের পর একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, গুম-খুনের বিরুদ্ধে শক্তিশালী আইন হবে, কিন্তু সরকার ক্ষমতায় আসার পর থেকেই গণভোটের গণরায় মেনে নিতে টালবাহানা জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। গুম ও মানবাধিকার নিয়ে প্রতারণার আইন করেছে। এভাবে জনগণের মতামতকে অগ্রাহ্য করে পার পাওয়া যাবে না।

‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে

মাথা গরম না করে জনতার দাবি মেনে নিন

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

মামুলি সংশোধন নয়, গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’