হোম > রাজনীতি

বিএমইউতে ডা. হারুন-ডা. শাকিল প্যানেল পরিচিতি

ড্যাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচন সামনে রেখে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শেষ পরিচিতি সভায় বিএনপিপন্থি কয়েক হাজার চিকিৎসক উপস্থিত ছিলেন। এদিন দুপুরে বিমইউ’র ‘এ’ ব্লকের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু। আরও বক্তব্য রাখেন ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্য অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন। এসময় ডা. শেখ ফরহাদ, ডা. এরফানুল হক, ডা. শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ ১৬ বছরে দেশের স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ফ্যাসিস্টদের ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় স্বাস্থ্যখাত আজ বিপর্যয়ের মুখে। চব্বিশের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর এ দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের মাধ্যমে আমরা জনগণের সেই স্বপ্ন পূরণ করতে চাই। বিশেষ করে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে যুক্তরাজ্যের এনএইচএস’ আলোকে স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে, সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে কাজ ও সহায়তা করতে চান।

ড্যাবের এবারের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী ডা. মো. মেহেদী হাসান বলেন, জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের স্মরণকালের সর্বোচ্চ অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের প্যানেলের পরিচিতি ও মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৭ আগস্ট) শেষ হলো। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাবের আসন্ন নির্বাচন উপলক্ষে ডা. হারুন-ডা. শাকিল প্যানেলে অসংখ্য চিকিৎসক অংশগ্রহণ করেন। হারুন-শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হবে বলে বিশ্বাস করেন ডা. মেহেদী হাসান।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস