হোম > রাজনীতি

জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এনসিপিও

আতিকুর রহমান নগরী

জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধের পক্ষে মত দেয় জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত প্রতিনিধি দলের নেতা ডা. আবদুল্লাহ মো. তাহের এ কথা জানান।

পিআর পদ্ধতির বিষয়ে জামায়াতের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, অধিকাংশ দল এর পক্ষে। আমরা পুরোনো পদ্ধতিতে নির্বাচন চাই না। পুরাতন পদ্ধতিতে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়। নতুন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এগুলোর অবসান হবে।

তিনি বলেন—যেসব বিষয়ে মতভেদ রয়েছে সবাই মিলে বসে সেগুলো নিরসন করে নির্বাচনে যাওয়া উচিত। সবাই মিলে সবার অংশগ্রহণ না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। অনেকে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা সুযোগ পাবে।

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল