হোম > রাজনীতি

দোষারোপের রাজনীতি ফ্যাসীবাদীদের ফিরিয়ে আনতে সাহায্য করবে: স্বপন

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শক্তিগুলোর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসীবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

শনিবার সন্ধ্যায় গাজিপুরের কালিয়াকৈর উপজেলা জেএসডির কর্মী সভায় তিনি এ কথা বলেন।

স্বপন বলেন, সম্প্রতি গণঅভ্যুত্থানের অংশীজনদের একাংশের সাথে রাজনৈতিক দলগুলোর যে মত পার্থক্য দেখা দিয়েছে সেটির কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্থা হবে। যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান অন্তরায়।

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সংস্কার ও নির্বাচন দুটি মুদ্রার এপিঠ ও পিঠ। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে গণঅভ্যুত্থানের ফসল যেমন ঘরে তোলা যাবে না। তেমনি সংস্কার করতে গিয়ে যদি নির্বাচন করতে অতিরিক্ত সময় নেয়া হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিও মুখ থুবড়ে পড়বে। ফলে চলমান মত মত পার্থক্য কাটিয়ে উঠতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই একমাত্র পথ।

কালিয়াকৈর উপজেলা জেএসডি’র আহ্বায়ক নাসরিন বেগমের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জামান দিবা, সহ-সম্পাদক ফজলুর ইসলাম খান সুমন, জাসদ গাজীপুর মহানগর সভাপতি মীর মোহাম্মদ সিরাজ, নাগরিক ঐক্যের গাজীপুর জেলা সদস্য সচিব কামাল উদ্দিন, গাজিপুর জেলা জেএসডি’র আহ্বায়ক মো. রহিম উল্লাহ ও গাজীপুর মহানগর জেএসডির যুগ্ম আহ্বায়ক শরিফুর ইসলাম সুজন।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস