হোম > রাজনীতি

বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি মৈত্রী জোট গঠনের দাবি

বিশেষ প্রতিনিধি

আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে পানি লুটে নিয়ে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরের চক্রান্ত রুখে দিতে বাংলাদেশ-চীন-পাকিস্তান পানি মৈত্রী জোট গঠনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে এক সমাবেশে এ দাবি জানায় দলটি।

এসময় দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মাদ শামসুদ্দীন বলেন, ফারাক্কা, গজলডোবা ও টিপাইমুখ বাঁধসহ সকল বাঁধের ফলে ৫৪ বছরের ক্ষতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিরোধী হাসিনা-মোদি, হাসিনা-মনমোহন চুক্তি বাতিল করতে হবে। সীমান্তে নির্বিচারে বাংলাদেশি হত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে প্রার্থী হতে হবে। এছাড়াও ফারাক্কা দিবস জাতীয়ভাবে পালন করতে হবে, বলেন তিনি।

সমাবেশে দলের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব সৃষ্টি করেছে। ভারতের গঙ্গার পানির একতরফা প্রত্যাহার বাংলাদেশের কেবল পরিবেশ ব্যবস্থাই ধ্বংস করছে না বরং এ দেশের কৃষি, শিল্প, বনসম্পদ ও নৌ-যোগাযোগের মতো অর্থনৈতিক খাতগুলির ওপরও হুমকি দেখা দিয়েছে। এ সময় বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং সকল বাঁধ ভেঙ্গে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তোফায়েল হোসেন ও রাজু আহমেদ সদর এবং বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহকারী সদস্য সচিব গালীব ইহসান ও আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই- আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসেন ও সহকারী সদস্য সচিব মো. সোহাগ প্রমুখ।

এমএস

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত

সংবাদপত্রের উৎকর্ষ ও সংবাদকর্মীদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত