হোম > রাজনীতি

ভোট দিয়ে যে অভিযোগ করলেন রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার কাল সাড়ে ৯টায় নিজ এলাকায় ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জের আটটি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

‘সেখানে দুপুরে তারা সিল মারার পাঁয়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি সেনাবাহিনী, পুলিশ ও ডিসি সবার কাছে এই কেন্দ্রগুলোর নাম পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়।’

তিনি আরও বলেন, ‘রাতে আমার একজন কর্মী পাহারায় ছিল। তাদের দুজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার নোয়াগাঁও ইউনিয়নের। ডিসি মহোদয়ের সাথে কথা বললাম। আমার মনে হয়েছে ওনাকে ভুল বোঝানো হয়েছে। সে এখন থানায় আছে। বিভিন্ন যায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জ।’

এবারের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা যদি নির্বাচনে জয়লাভ করে এবং তারপর বিএনপি যদি তার সমর্থন চায়, তাহলে তিনি কী করবনে? সাংবাদিকেরা জানতে চাইলে তিনি উত্তরে বলেন, ‘দেখা যাক, আমি জিতি আগে।’

বিসিএসে যোগ্যদের বাদ দিয়ে নির্লজ্জ দলীয়করণের পথে হাঁটছে সরকার

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

ভারতে মসজিদ-মাদরাসায় ধ্বংসযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইল শিবির

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান