হোম > রাজনীতি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ছাত্রদল।

সোমবার রাতে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত ও আজিমপুর এলাকায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান-এর উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরণকালে সালেহ আদনান বলেন, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। মরহুমা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানবিকতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তার সেই আদর্শ অনুসরণ করেই ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কামরুজ্জামান কামরুল, সাবেক আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির মাধ্যমে প্রায় দুই শতাধিক শীতার্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল উপহার দেওয়া হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল