হোম > রাজনীতি

স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে যা লিখলেন তারেক রহমান

আতিকুর রহমান নগরী

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান প্রবেশ করে শহীদদের স্মরণে নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি বাসে বসে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় তারেক রহমান পরিদর্শন বইয়ের তারিখের স্থানে বাংলায় ২৬-১২-২০২৫ এবং নামের স্থানে তারেক রহমান লিখেছেন। এছাড়া পদবীর ঘরে তিনি ‘রাজনৈতিক কর্মী’ লিখেছেন।

এরপর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ১৯৭১-এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা। পরে স্বাক্ষর করেন তিনি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত ১০টা ৩৪ মিনিটে তার বহনকারী বাসে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার আহ্বান সাইফুল হকের

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে রাজপথে নামবে এনসিপি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

শামীম হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের