হোম > রাজনীতি

“বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে,” বলেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী।

খালেদা জিয়ার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’য় যান চীনের রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর আলতাফ হোসেন বলেন, ‘‘চীনের রাষ্ট্রদূত, ডেপুটি চিফ অব দ্য মিশন, পলিটিক্যাল অ্যাটাশে ও দূতাবাসের একজন কর্মকর্তা ম্যাডামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

“উনারা অনেকক্ষণ এখানে ছিলেন। বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির পুরনো বন্ধুত্ব নিয়ে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব গড়ে তুলতে চায়, তা নিয়েও কথা বলেছেন।”

আলতাফ হোসেন বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে, তিনি যে প্রথম চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন, এটা তারা তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়ার শাসনামালের ‘লুক ইস্ট পলিসি’ নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়েও।”

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ম্যাডামকে উনাদের দেশে ভিজিট করার জন্য বলা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য কোনো সহায়তার প্রয়োজন হলে তারা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তা করার আগ্রহ প্রকাশ করেছে।

“চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ম্যাডামের দেখা হয়েছিল ২০১৬ সালে; সেটি রাষ্ট্রদূত আবার স্মরণ করেছেন। ম্যাডামকে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।”

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দণ্ড মওকুফ করা হলে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে, যদিও তিনি আগে থেকে সরকারের নির্বাহী আদেশে মুক্ত ছিলেন।

এরপর গত ৫ সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং গত ২৫ নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান।

চীনের রাষ্ট্রদূতের আগে সবশেষ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত মঙ্গলবার রাতে ফিরোজায় এই বৈঠক হয়।

জনগণের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই

নেতৃত্বে গিয়ে ভুল করলে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না

৫ মে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

রাষ্ট্রের সব ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

জুলাই সনদ ও গণভোট পৃথক করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার

দ্বীন বিজয়ী করতে মানুষের কল্যাণে কাজ করতে হবে: অ্যাডভোকেট জুবায়ের

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বপ্নের নগরী প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীদের বিজয়ী করুন

আমি নির্বাচিত হলে ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ