হোম > রাজনীতি

জামায়াতের পুনর্নির্বাচিত আমিরকে মামুনুল হকের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর পুনর্নির্বাচিত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

তারা বলেন—ডা. শফিকুর রহমান তার দ্বীনি মূল্যবোধ ও সুসংগঠিত নেতাদের মাধ্যমে দেশের রাজনীতিতে ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার পুনর্নির্বাচন শুধু সংগঠনের জন্য নয়, পুরো দেশের ইসলামি আন্দোলনের জন্য উৎসাহব্যঞ্জক ও সময়োপযোগী একটি পদক্ষেপ। তিনি যে দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্ব প্রদর্শন করছেন, তা দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার এ সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বয়স বা অন্যান্য সীমাবদ্ধতা উপেক্ষা করে ডা. শফিকুর রহমান যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। নেতৃবৃন্দ ডা. শফিকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা