হোম > রাজনীতি

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দক্ষিণখান দেওয়ান বাড়ী মোড় থেকে গণসংযোগ শুরু হয়ে জয়নাল মার্কেট, রেল গেট, হাউজবিল্ডিং, উওরা-৬ নং সেক্টর, আজমপুর, উত্তরা পূর্ব থানা, কাঁচাবাজার হয়ে আবার দক্ষিণখান দেওয়ান বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন।

গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের প্রান্তিক মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সৃষ্টি করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করবো। স্থানীয় বেকারদের জন্য টেকসই কাজের ব্যবস্থা করবো। নারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি, শিক্ষা ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ নিশ্চিত করবো।

আনোয়ার হোসেন আরো বলেন, আমি ঢাকা-১৮ আসন বাসীর আমৃত্যু জনসেবায় নিবেদিত থাকবো। নেতা নয়, একজন সেবক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো।

গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, পশ্চিম থানা সাধারণ সম্পাদক, মাওলানা জিয়াউর রহমান, উত্তরা পূর্ব থানার সভাপতি, মুফতি নূরে আলম সিদ্দিকী, নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম আহবায়ক আবুল কালাম ভূঁইয়া , মাওলানা হারুন অর রশীদ, মাওলানা আব্দুল জব্বারসহ প্রমুখ।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস