হোম > রাজনীতি

কোনো অপশক্তির জায়গা আর বাংলাদেশে হবে না: ডা. হারুন

স্টাফ রিপোর্টার

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেছেন, চব্বিশের ৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোসররা ঘাঁপটি মেরে আছে। তারা দেশকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করতে চায়। তবে একটি কথা পরিষ্কার যে, আগামীতে বাংলাদেশে আর কোনো অপশক্তির জায়গা হবে না।

ড্যাবের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক পিজি হাসপাতালের এ ব্লকের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসকদের উদ্যোগে বিএমইউর ড্যাব নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শামীম আহমেদের সভাপতিত্বে এই সভা হয়।

সভায় আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডা. মো. আবদুস সালাম, সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মো. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান, সাবেক যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সাবেক কেন্দ্রীয় নেতা ডা. বাছেদুর রহমান সোহেল ও ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে

মির্জা ফখরুলের আসনে প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

কোরআনের আলোকে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব: সেলিম উদ্দিন