হোম > রাজনীতি

সম্পদ বিবরণী দাখিল না করায় শামীম ওসমানের দুই সন্তানের নামে মামলা

স্টাফ রিপোর্টার

নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দুই সন্তানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, শামীম ওসমানের সন্তান ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার নামে গত বছরের ২৬ আগস্ট দুটি পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও, তারা সময় বৃদ্ধির জন্য কোনো আবেদন করেননি এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিলও করেননি।

এ কারণে ইমতিনান ওসমান ও লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না

প্রাথমিক থেকে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাতিল করতে হবে: জমিয়ত

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম

ক্ষমতা পেয়ে দুনিয়ার কোনো লোভে দৃষ্টি দেওয়া যাবে না

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ