হোম > রাজনীতি

হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না: নাহিদ

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

নাহিদ লিখেছেন, ‘আমার ভাই, জুলাই বিপ্লবের অন্যতম কাণ্ডারি ওসমান হাদি হাসতে হাসতে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই হাদি, আপনার পবিত্র রক্তের কসম, যে মহান ইনসাফের স্বপ্ন নিয়ে আপনি জীবন দিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’

তিনি লেখেন, ‘আপনার এই মৃত্যু জুলাই পরবর্তী বাংলাদেশের লাখো মানুষের কাছে অনন্ত সাহসের মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি পোস্টের শেষে লেখেন, ‘শহীদ ওসমান হাদি জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ!’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান