হোম > রাজনীতি

নির্বাচনের রূপরেখা সফলে তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক

তফসিলের প্রতিক্রিয়ায় গণসংহতি আন্দোলন

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

বিচার, সংস্কার ও নির্বাচনের রূপরেখা সফলে তফসিল গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জিএসএ’র প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার ক্ষেত্রে আজকের তফসিল ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে একইসাথে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের জাতীয় কর্তব্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বলা হয়, এই নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করার জন্য সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য সকল অংশীদারকে নিয়ে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ কমিটি গঠনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে।

আ. লীগের চক্রান্ত মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্য চান গণসংহতি আন্দোলন

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

নুসরাতের বাড়িতে আগুন, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপি এমপি মানসুরার

নুসরাতদের পাশে পূর্ণশক্তি নিয়ে আছি, ফ্যাসিস্ট শক্তিকে পুনরুত্থিত হতে দেব না: আবিদ

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগে তীব্র নিন্দা জামায়াতের

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব