হোম > রাজনীতি

দুপুরে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার

শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ছাড়ার পথে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে দলটি। বুধবার বাদ জোহর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি উল্লেখ করেন। এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন যোগ দেবে কি না, সে বিষয়ে দুপুরের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিসে শুরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রকম মতামত এসেছে। সেই মতামতগুলো বিশ্লেষণ করা হবে। এই আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত ১১ দলীয় সমঝোতায় থাকা-না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো যোগাযোগ হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, না, তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তবে আরো ইসলামি দল আছে, তাদের ভূমিকা কী হয় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন