হোম > রাজনীতি

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মঙ্গলবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংবাদ সম্মেলনে ভারত সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে কর্নেল অলি বলেন, ভারত সরকার শেখ হাসিনা এবং তার লুটেরা বাহিনীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরোধিতা করছে। হাসিনার বাহিনী বাংলাদেশের বন্ধু নয়। তাদের বিচার নিশ্চিত করা আমাদের কর্তব্য। ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি কখনোই বরদাশত করব না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী বাহিনী বিভিন্ন জায়গায় সক্রিয় হচ্ছে। তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি। তাদের রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নেই।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি সভাপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চলমান রাজনীতিতে সংকট আছে। দেশবাসীকে এসবের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগকে মোকাবিলা করা সম্ভব নয়।

জোটের কৌশল নিয়ে অলি বলেন, দলটির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্বে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সঙ্গে কথা বলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার বিষয়ে আলোচনা করবে। তিনি আরো জানান, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।

এ সময় অলি সব প্রার্থীকে নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ প্রমুখ।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা