হোম > রাজনীতি

‘স্থানীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্তের অংশ’

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচন দেখার প্রতীক্ষায়। একটি প্রজন্ম কখনো ভোটই দিতে পারেনি। দেশের মানুষ যখন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন কোনও-কোনও দল স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পাঁয়তারা করছে। এটি নিঃসন্দেহে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হিসেবে মনে করি।

শুক্রবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ এর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন।

সেলিম বলেন, সংস্কার নিয়ে আলোচনা একটি পর্যায়ে এসেছে। রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সব দলকে সংস্কারের পথে এগিয়ে যেতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবারও সুযোগ নিতে চাইবে। ইতোমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, এর ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

কোনো কোনো দল নির্বাচন পদ্ধতি হিসেবে কিম্ভূতকিমাকার পদ্ধতিকে সামনে আনছে অভিযোগ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য রক্ত, প্রাণ দিয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য শত-শত তরুণের প্রাণ গেছে রাজপথে।

দলে যোগ দিয়ে মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজ আশা করেন, আমৃত্যু তিনি গণতন্ত্র ও দেশের কল্যাণে কাজ করবেন। গণতান্ত্রিক উত্তরণ ও দেশের উন্নয়নে নিজের অংশগ্রহণকে আরও ত্বরান্বিত করবেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাশার প্রমুখ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক