হোম > রাজনীতি

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনে অংশ নেবে না লেবার পার্টি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় অংশ নেবে না বাংলাদেশ লেবার পার্টি। এ কারণে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গেও আজকের মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রোববার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানান দলটির মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার।

বিবৃতিতে বলা হয়, জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ নিতে বাংলাদেশ লেবার পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে গণভোটের মাধ্যমে জনগণের যে সিদ্ধান্ত ও প্রত্যাশা প্রতিফলিত হয়েছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি বলে মনে করে দলটি।

নাজমুল ইসলাম তালুকদার বলেন, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্তের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংবিধান সংশোধনের কোনো প্রক্রিয়ায় বাংলাদেশ লেবার পার্টি অংশ নেবে না।

তিনি বলেন, জনগণের ভোটে প্রকাশিত সিদ্ধান্ত উপেক্ষা করে কোনো সাংবিধানিক সংস্কার প্রক্রিয়াকে দলটি গ্রহণ করবে না। রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

লেবার পার্টির মুখপাত্র আরও বলেন, গণভোটের সিদ্ধান্তকে কার্যকর ভিত্তি হিসেবে গ্রহণ করেই সংবিধান সংস্কারের কার্যক্রম এগিয়ে নিতে হবে। সংবিধান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির একক ইচ্ছার বিষয় নয়; এটি জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি।

এ কারণে সংবিধান সংস্কারের প্রতিটি পদক্ষেপে জনগণের প্রত্যক্ষ রায় ও জুলাই সনদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবার পার্টি তার ঘোষিত অবস্থানে অটল থাকবে এবং গণভোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় অংশ নেবে না।

এমএমআর

অপ্রতিমের খুনিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জমিয়তের

খুলনায় সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ ১১ দলের প্রত্যাখ্যান

সংবিধান সংশোধন কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

সংবিধান সংশোধন কমিটির সভায় অংশ নেবে না এবি পার্টি

লংমার্চ সফল করায় দেশবাসীকে জামায়াতের অভিনন্দন

দ্বিতীয় লংমার্চে বিরোধী দলের নানা হুঁশিয়ারি

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম