হোম > রাজনীতি

‘আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতিতে একত্র হওয়ার’ আহ্বান

১৩ ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে রাশেদ প্রধানের মতবিনিময়

আমার দেশ অনলাইন

আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও দেশের ভবিষ্যৎ নিয়ে ১৩টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। মতবিনিময় সভায় তিনি ‘জুলাই চেতনা’র ভিত্তিতে আধিপত্যবাদমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গঠনে ছাত্রনেতাদের রাজপথে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন ছাত্রসংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সভায় রাশেদ প্রধান বলেন, “আমার সামনে উপস্থিত ছাত্রনেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ মুক্ত হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, ম্যানেজ ভোটের মাধ্যমে ক্ষমতার মসনদে আমরা নব্য জালেম বিএনপিকে পেয়েছি। একই সঙ্গে পুরাতন জালেম আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন করে প্রবেশ করতে চাইছে।”

তিনি আরও বলেন, “ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র থেমে নেই। আগামীতে ত্রিমুখী লড়াইয়ে আমাদের অবতীর্ণ হতে হবে। জুলাই চেতনায় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গঠনে আজকের ছাত্রনেতৃবৃন্দকে রাজপথে নেতৃত্ব দিতে হবে। আগামীর জাতীয় নেতৃত্বদানের মহান দায়িত্ব আপনাদের কাঁধে। আমি আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতি গ্রহণে আপনাদের একত্র হওয়ার আহ্বান জানাই।”

সভায় জাগপা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি ওলিউল আনোয়ার।

মতবিনিময় সভায় অংশ নেওয়া ছাত্রনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও সাহিত্য সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়া জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম আরিফ, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জুলাই ঐক্যের মুখপাত্র ও ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মাদ এবং সংগঠক ও ডাকসু নেতা এবি জুবায়ের উপস্থিত ছিলেন।

এ ছাড়া জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলীল, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা মো. সুজন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি ওলী উল্লাহ আরজু, জুলাই ফোর্সের আহ্বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম, জাতীয় বিপ্লবী সংসদের আহ্বায়ক কাজী ফিরোজ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রঐক্যের আহ্বায়ক মো. সাব্বির হুসাইন আমীর সভায় উপস্থিত ছিলেন।

জাগপা ছাত্রকাফেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, সহ-সভাপতি মো. রিজাউল ইসলাম এবং জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরীর সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাহুলও মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্রসমাজের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন। রাশেদ প্রধান ছাত্রনেতাদের ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাদের পক্ষ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্রসমাজের করণীয় নিয়েও মতামত তুলে ধরা হয়। মতবিনিময় শেষে ছাত্রসংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার দাবি যুবদল সভাপতির

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়িয়ে রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা

হোম মিনিস্টার ইনঅ্যাকটিভ হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে