হোম > রাজনীতি

সাঈদীর মৃত্যুর বিষয়টি এখনো রহস্যাবৃতই রয়ে গেছে: মাওলানা হালিম

স্টাফ রিপোর্টার

কারাগারে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর বিষয়টি এখনো রহস্যাবৃতই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এই মৃত্যু রহস্য উদঘাটনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাজধানীর উত্তরার স্থানীয় একটি অডিটরিয়ামে উত্তরা পশ্চিম থানা জামায়াতে ইসলামী আয়োজিত এক ষান্মাসিক রুকন সম্মেলন এবং আল্লামা সাঈদীর জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, আওয়ামী-বাকশালীরা কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে জামায়াত নির্মূল ও জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আল্লামা সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু আল্লাহ তায়ালার ফয়সালা ছিলো ভিন্ন। স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে সে ষড়যন্ত্র নস্যাৎ হয় এবং স্বাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণের স্বৈরাচারের নীলনকশা জাতির সামনে সুস্পট হয়ে ওঠে। তারপরও তাকে দীর্ঘ ১৫ বছর কারাভোগ করতে হয়।

তিনি ফ্যাসিবাদী সরকারের আমলে জামায়াতের ওপর জুলুম- নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন, ১৮ বছরে ১১ শীর্ষনেতাকে শহীদ করা হয়েছে। এর মধ্যে একজন জেলা জামায়াতের নায়েবে আমিরও রয়েছেন। এ সময় আমাদের মোট শহীদের সংখ্যা ৫ শতাধিক। মারাত্মক আহত হয়েছেন ৫ হাজার। এদের মধ্যে অনেকেই পঙ্গুত্ববরণ ও দৃষ্টিশক্তি হারিয়েছেন। ২ হাজার নারী সহ লক্ষাধিক মানুষ কারাবরণ করেন। কিন্তু কোনোভাবেই জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যায়নি। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে রুকনদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণে আহ্বান জানান।

জামায়াতের উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন জোনের সহকারী পরিচালক মাহবুব আলম মুকুল, ঢাকা-১৮ আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আরব আলী, থানা অফিস সম্পাদক জিএম আসলাম, বাইতুলমাল সম্পাদক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম, মাহমুদুর রহমান, জাহাঙ্গীর শিকদার, ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল প্রমূখ। আলোচনা শেষে শহীদ আল্লামা সাঈদী, শহীদ জাতীয় নেতৃবৃন্দ ও জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জুলাই ঘোষণায় জনগণের আশা-আকাক্সক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটেনি। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা কেটে যায় নি। রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। তিনি এসব বিষয়ে অনিশ্চয়তা দূর করে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াত এমপির আর্থিক সহায়তা প্রদান

জামায়াতের কোন নেতা কোথায় ঈদ করবেন

সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের সরিয়ে দলীয় লোক বসানো হয়েছে: জামায়াত

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

জনমতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে: ইসলামী আন্দোলন

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

ক্ষমতার লেজুড়বৃত্তিতে বিলীয়মান বাম রাজনীতি

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা