হোম > রাজনীতি

আট দলের কর্মসূচিতে আংশিক পরিবর্তন

স্টাফ রিপোর্টার

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষে জামায়াতে ইসলামীসহ আট দল ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর রংপুরের পরিবর্তে রাজশাহী বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্য বিভাগুলোরও তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার আন্দোলনরত আট দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বিকালে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর হতে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের সমাবেশের আগে ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি হলো-১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেট বিভাগের সমাবেশ।

ওই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। প্রত্যেক জেলা/ মহানগরীতে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটি গঠন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক