হোম > রাজনীতি

কারও সিভি ভারী করার জন্য মানুষ রক্ত দেয়নি: রাশেদ খান

আতিকুর রহমান নগরী

মুহাম্মদ রাশেদ খাঁন

কারও নামের আগে সাবেক উপদেষ্টা লাগিয়ে তার সিভি ভারী করার জন্য এতো মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ রাশেদ খান লেখেন, আমার আসলে বোধগম্য হচ্ছে না! বলা হচ্ছে, যে উপদেষ্টারা রাজনীতি ও নির্বাচন করবে, তাদের নির্বাচনকালীন সরকার থাকা উচিত না। আমার প্রশ্ন হলো যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবে, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো? তখন বলা হয়েছিলো যারা উপদেষ্টা হবে,তারা রাজনীতি ও নির্বাচন করতে পারবেনা। এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার?

কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেয়নি। বরং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছে। সুতরাং জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে কারও পদত্যাগের সুযোগ থাকা উচিত না। কেউ যদি দায়িত্বের বরখেলাপ করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত। এবং সে যে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছে, দায়িত্ব পালন না করলে তার থেকে ডাবল জরিমানা গ্রহণ করা উচিত।

কারও নামের আগে সাবেক উপদেষ্টা লাগিয়ে তার সিভি ভারী করার জন্য এতো মানুষ রক্ত দেয়নি। সঠিক বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এতো মানুষ ত্যাগ করেছে। এই ত্যাগ যেন কারও আখের গোছানোর হাতিয়ার না হয়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে বৃক্ষরোপণ-পরিচ্ছন্নতা অভিযান ছাত্রদলের

জনরোষ সৃষ্টির আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন

ক্লিন ঢাকা কর্মসূচিতে ২৯০ খাল ও ড্রেন পরিষ্কার

সব চক্রান্ত মোকাবিলায় বিএনপির আদর্শ ধারণ করতে হবে: ফজলুল হক মিলন

জামায়াতে যোগ দেওয়া ৬৫০ জনের মধ্যে সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, কওমি আলেম, ফুটবলার

‘কওমি আলেমদের জন্য অন্তর থেকে দোয়া করি, সংসদে তাদের জন্য কথা বলা আমার দায়িত্ব’

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

নেপালের ভয়াবহ বন্যা ও হিমবাহধসের ঘটনায় জামায়াতের শোক

‘স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান’

জিয়া-খালেদার মাজারে শ্রদ্ধা শেষে পরিচ্ছন্নতা কার্যক্রমে ছাত্রদল