হোম > রাজনীতি

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির নিন্দা জমিয়তের

স্টাফ রিপোর্টার

বিশিষ্ট গবেষক ও লেখক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্য হত্যার হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিকৃত মানসিকতার অধিকারী, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ও সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত নয়, বরং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জমিয়ত নেতারা আরো বলেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে পরিচিত একটি নাম। তিনি বহু বই ও গবেষণাপত্র রচনা করেছেন, যেখানে ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণ রয়েছে।

আসিফ মাহতাব উৎস। তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখক, সমাজ বিশ্লেষক ও বক্তা হিসেবে উৎস ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিত। তার লেখনী ও বক্তৃতায় ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তরুণদের মাঝে তিনি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের বিরুদ্ধে হুমকি শুধু ব্যক্তি নয়, বরং চিন্তার স্বাধীনতার ওপর আঘাত।

জমিয়ত নেতারা বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরী রেবিলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

ভাসানী ফারাক্কা লংমার্চ করেছেন, প্রয়োজনে সীমান্ত লংমার্চের ঘোষণা দেব

শরিয়াহ আইন বাস্তবায়নের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে না

স্থানীয় নির্বাচন দ্রুত না করলে সরকারের প্রতি জনআস্থা ক্ষুণ্ন হবে

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: পানিসম্পদ মন্ত্রী

আমরা কোরআন-সুন্নাহ মানি তাই দেশে সব ধর্মের মানুষ নিরাপদ: কর্নেল অলি

অতীতের মেয়র-কাউন্সিলররা জনগণের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনা নেয়নি

জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াত

চীন উদ্ধার না করলে আগাতে পারবেন না, প্রধানমন্ত্রীকে কর্নেল অলি