হোম > রাজনীতি

ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক

জানালেন রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জরুরি বৈঠক শেষ করেছেন ১১ দলীয় জোটের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

রাশেদ প্রধান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি চরমোনাই পীর ও তাদের অনুসারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠক থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি বলেন, ‘আমরা সমঝোতার চূড়ান্ত পর্যায়ে আছি। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে এটা বলব না, আবার বের হয়ে গেছে এটাও বলব না। সবকিছু চূড়ান্ত হবে রাত ৮টায়।’

এদিকে, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘১১-এর মধ্যে ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব।’

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক