হোম > রাজনীতি

প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মানার আহবান খেলাফত মজলিসের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ রোববার বিবৃতিতে বলেন, সরকার পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো শিক্ষা। দেশের লক্ষ লক্ষ শিশুদের প্রথম ধাপের জ্ঞান দান করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের ন্যায়সঙ্গত দাবী উপেক্ষা করা হলে শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বেই।

অতএব সরকারের দায়িত্ব হচ্ছে তাদের দাবি চিন্তাশীল ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত সমাধান করা।

তিনি আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের প্রতি এমন আচরণ দুঃখজনক। যে শিক্ষক সমাজ জাতির আগামীর মানুষ তৈরি করেন, তাদের সঙ্গে সংলাপ ও আলোচনার পরিবর্তে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেশের শিক্ষা-পরিবেশ এভাবে অস্থির হওয়া কারো জন্যই কল্যাণকর নয়।

মহাসচিব আরও বলেন, বার্ষিক পরীক্ষা সামনে— এসময় দীর্ঘস্থায়ী কর্মবিরতি বা অচলাবস্থা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই সরকার এবং শিক্ষক সমাজ উভয়েরই দায়িত্বশীল অবস্থান জরুরি। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে— এটাই জাতির প্রত্যাশা।

তিনি বলেন, আমরা আশা করি সরকার অহংকার ও কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের তিন দফা দাবি ন্যায়বিচার ও সহানুভূতির সাথে দেখবে এবং সমঝোতার মাধ্যমে আন্দোলনের অবসান ঘটিয়ে শিক্ষা-ব্যবস্থাকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনবে।

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের

মুক্তচিন্তায় অবশ্যই নৈতিকতা থাকতে হবে: সেমিনারে গোলাম পরওয়ার

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

আ.লীগের চেয়েও এ সরকার সর্বত্র দলীয়করণ করছে

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না

প্রাথমিক থেকে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাতিল করতে হবে: জমিয়ত

মানুষের বিবেক নিয়ে ছিনিমিনি খেলতে চায় না চরমোনাই: ফয়জুল করীম