হোম > রাজনীতি

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার রাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। মিছিলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে। যুবদল নেতাকর্মীরা গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবে।

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন