হোম > রাজনীতি

তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক সব দায়িত্ব থেকে পদত্যাগ করে দল থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

আরশাদুল জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মুহূর্তটি তার ঘোষণার জন্য বিশেষ প্রেরণা জোগাচ্ছে। তিনি বলেন, গত ১০ মাসের অভিজ্ঞতায় এনসিপি ও দলের নেতারা দলকে প্রতিষ্ঠার সময়কালের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে এবং তিনি এই ভুল পথে চলতে পারেন না।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে দেশের মানুষের স্বাভাবিক অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবে রূপ পায়নি। এ পরিস্থিতিতে তার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী দেশের নেতৃত্ব দিতে সক্ষম একমাত্র ব্যক্তি হলেন তারেক রহমান।

আরশাদুলুলের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে তরুণদের উচিত হবে স্বার্থের চেয়ে দেশের সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যৎ বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সহযোগিতা করা।

তিনি শেষ মন্তব্যে দলীয় সম্পর্ক ছিন্ন হলেও ব্যক্তিগতভাবে এনসিপির নেতাদের প্রতি শুভকামনা জানিয়েছেন।

এসআর

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’