হোম > রাজনীতি

জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

ভারতের ইন্ধনে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেছেন, জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়। একই সঙ্গে অবশিষ্ট খুনিদের বিচারপ্রক্রিয়াও ত্বরান্বিত করতে হবে।

বুধবার রাতে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা এসব কথা বলেন। বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব সিদ্ধান্ত ও বক্তব্য জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ ও যুদ্ধ ঘোষণাসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। অথচ এসব বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয়নি। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

নেতারা আরও বলেন, ভারতের ইন্ধনে পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় নাশকতা শুরু করেছে। গোপালগঞ্জে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নড়াইলে হত্যাকাণ্ডের পর এখন রাজধানীকেন্দ্রিক তাদের অপতৎপরতা বেড়েছে। বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত নেতাদের ইন্ধনে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা সফল হবে না।

বৈঠকে খেলাফত মজলিস নেতারা বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অন্তরায় সৃষ্টি করে, এমন কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকতে হবে।

তারা জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, জননিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এতে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা ও প্রতিবাদ এনসিপির

জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে: নুর

যেখানেই জুলুম, সেখানেই মজলুমের পক্ষে আমরা: জামায়াত আমির

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মেহেদীর কার্টুনে মাথায় বন্দুক তাক করা, হত্যার হুমকির সঙ্গে মিল দেখছেন ফুয়াদ

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: সরকারের দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত বললেন ডা. ইরান

ঢাকায় দুই দিনের গণসমাবেশ: ১৫ ডিসেম্বর মগবাজারে, ১৬ ডিসেম্বর আদাবরে

‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ

বাংলাদেশ দখলের হুমকি ভারতের নগ্ন আগ্রাসন: রাশেদ প্রধান