হোম > রাজনীতি

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, গণপিটুনি দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার

মুঠোফোনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ঢাকা কলেজে সংগঠনটির এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটকের পর মুন্নার ব্যক্তিগত মুঠোফোন তল্লাশি করে ফরিদপুর, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। পরে মুঠোফোনের সূত্র ধরে তার সঙ্গে যোগাযোগকারী অন্য নেতাদের ধরতে অভিযানে বের হন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, আটক মুন্না ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে ক্যাম্পাস এলাকায় এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করে পুলিশে খবর দিয়েছি। তার মুঠোফোনে ফরিদপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানের ছাত্রলীগের বড় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

নিউমার্কেট থানার ওসি আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কর্মীকে আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো যাবে।

খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

কাল ইসির সংলাপে থাকছে না বিএনপি

বাংলাদেশেও ‘রিজালুল ফজর’ ক্যাম্পেইন চালুর আহ্বান মামুনুল হকের

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে বিএনপি এখন ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের দাবি জামায়াত আমিরের

দলের কর্মীদের বলি দিয়ে লাশের রাজনীতি করছে আ.লীগ: আবিদ

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা দিল্লির: রিজভী

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

সোমবার সারা দেশে উপজেলা ও থানায় জামায়াতের বিক্ষোভ