হোম > রাজনীতি

ঢাকা-৫ আসনে পরিবর্তনের বার্তা হাতপাখার প্রার্থী হাজী ইবরাহীমের

স্টাফ রিপোর্টার

ঢাকা-৫ আসনে নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম। শুক্রবার ডেমরার সারুলিয়া এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়।

এ সময় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে হাতপাখা প্রতীকের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। সারুলিয়া, ডেমরাসহ পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

হাজী মো. ইবরাহীম বলেন, আমরা পুরোনো স্বৈরাচারী, লুটপাটপ্রবণ ও দুর্নীতিপরায়ণ ব্যবস্থার অবসান ঘটিয়ে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক সমাজ গঠন করতে চাই। অতীতে বহু মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করা হলেও ডেমরা-যাত্রাবাড়ীর সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

এখন সময় এসেছে সত্যিকারের পরিবর্তনের। আমরা এমন এক ইনসাফের সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার পাবে, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো প্রভাবশালী চক্রের অবৈধ দৌরাত্ম্য।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা