হোম > রাজনীতি

৫ দফা আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে

মানববন্ধনে নূরুল ইসলাম বুলবুল

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আমাদের দাবি পরিষ্কার। পাঁচ দফা গণদাবি অবিলম্বে মেনে নিন। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিন। দাবি আদায়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্যভবন মোড়ে পাঁচ দফা দাবিতে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বর্তমান সরকারের চার-পাঁচজন উপদেষ্টা একটি দলের পক্ষে নিয়োগ নিয়ন্ত্রণ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে দলীয় সরকারে পরিণত করেছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি দলের লোকদের বসিয়ে যে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে, তাতে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখি না। তিনি অবিলম্বে ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর দাবি জানান। অন্যথায় জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত এই মানববন্ধন শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও একই কর্মসূচি পালন করে জামায়াতসহ সমমনা সাতটি দল।

ডা. তাহের বলেন, আগামী নির্বাচনের জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে আমরা নিরপেক্ষ লোক নিয়োগ দিতে সরকারকে অনুরোধ জানিয়েছিলাম। সরকার আমাদেরকে আশ্বাস দিলেও পরে এমন লোককে নিয়োগ দেয়া হয়েছে, যার অতীত ইতিহাস লম্বা এবং একটি দলের অনুগত।

সরকারের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনে যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ করুন। নিরপেক্ষ লোকদের পদায়ন করুন। নাহলে কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমরা তাদের সব রেকর্ডসহ মুখোশ উন্মোচন করে দিব।

বর্তমান সরকার জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করছে দাবি করে বলেন, অতীতে জনগণের সঙ্গে বেইমানি করে যারা বিতাড়িত হয়েছে, আপনাদের অবস্থা তার চেয়ে ভয়াবহ হবে।

ডা. তাহের ষযযন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর পাশাপাশি নভেম্বরে গণভোট প্রদান, পিআর পদ্ধতি বাস্তবায়ন, খুনিদের দৃশ্যমান ন্যায়বিচারসহ জামায়াতের সব দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় আন্দোলন সবে মাত্র শুরু হয়েছে এবং দাবি আদায়ে পর্যায়ক্রমে যা যা করা দরকার তা করা হবে।

মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন—দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করীমের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত ছিলেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা