হোম > রাজনীতি

কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। দুপুরে গুলশানের বাসা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়াদি পর্যালোচনার অংশ হিসেবে তারেক রহমানের এ সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রত্যাবর্তনের এই প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে তার উপস্থিতিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, র‍্যাবের ডগ স্কোয়াড টিম কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল