হোম > রাজনীতি

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন হবে: মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার

ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক পট-পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

শনিবার দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বাজারে পথসভায় ছাত্র জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

পথসভায় মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে, সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিক পঠ পরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের অধিক ছাত্র-জনতার শাহাদাতের বিনিময়ে আমরা সরকার গঠন করেছি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সে প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পঠ পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকারের অঙ্গীকার।

আওয়ামীলীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবেনা জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদীদের কোন ভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই।যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে খুন করেছিল।আমরা শেখ মুজিব -শেখ হাসিনার শাসনামল বাংলাদেশে আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ, বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লীপন্থীদের আর কোনো স্থান হবে না।

মাহফুজ আলম বলেন,ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী আমলে নিপীড়িত হয়েছে, বাচ্চাদেরকেও গুম করা হয়েছে। মা বোনদের ধর্ষণ করা হয়েছে। খুন করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম,খুন,ধর্ষনের বিচার এবং সংস্কার করা। অবশ্যই সকল বাংলাদেশপন্থী রাজনীতিবিদদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।

তিনি আরও বলেন,আমরা সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম-ওলামা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে সেসব প্রতিষ্ঠানের ন্যূনতম সংস্কার না করে আমরা যদি নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনই বৈষম্য নিপীড়ন মুক্ত হতে পারবে না।

বক্তব্যে সরকারের সাথে থাকার জন্য স্থানীয়দের অভিনন্দন জানান তিনি। আবারো যখন ডাক পড়বে তখন রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে হাজীগঞ্জে পৌঁছালে স্থানীয় ছাত্র-জনতা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শনিবার বিকাল ৩ টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয়দের দেওয়া গণ-সংবর্ধনায় অংশ নেবেন উপদেষ্টা মাহফুজ আলম। এরপর বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সরকারি কর্মকর্তা এবং নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময়ের কথা রয়েছে।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি