হোম > রাজনীতি

হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না

ড. শফিকুল ইসলাম মাসুদ

স্টাফ রিপোর্টার

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি ও অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবাপ্রত্যাশী নাগরিকদের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিসেবে মূল্যায়নের আর সুযোগ নেই। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শনিবার (১৭ মে) দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সিএইচসিপিদের (CHCP) মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সংসদ সদস্য ড. মাসুদ আরও বলেন, “হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসা কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবা বঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।”

তিনি সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ সঠিকভাবে পাওয়া মানুষের অধিকার। এই ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশা করি চিকিৎসা সেবার মান আরো বাড়বে, ইনশাআল্লাহ। হাসপাতালে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যসেবিকা (নার্স) সহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সিএইচসিপিরা উপস্থিত ছিলেন।

রিয়াদে হামলার নিন্দা, ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের মুক্তি দাবি জামায়াতের

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

আইনশৃঙ্খলার অবনতি রোধে দৃশ্যমান পদক্ষেপের দাবি নেজামে ইসলাম পার্টির

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: আমান উল্লাহ আমান

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

সরকার সব সময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে: ছাত্রশিবির সেক্রেটারি