হোম > রাজনীতি

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য

মতবিনিময় সভায় মাওলানা হাবিবুর

সিলেট ব্যুরো

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরাসদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আলেমগণ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

মাওলানা হাবিবুর বলেন, ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ পরিচালনায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য হলো মানবতার কল্যাণসাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই সর্বক্ষেত্রে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

উলামা বিভাগের আমির ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমির মাওলানা আ স ম আলা উদ্দীন, উলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, আলেমেদ্বীন মাওলানা মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা নাজমুল হুদা তোফায়েল ও মাওলানা জুবায়ের আহমদ।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস