হোম > রাজনীতি

খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে চাইলেন দেশবাসীর দোয়া

আবেগাপ্লুত ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মূহুর্ত পার করছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দলের পক্ষে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ৫/৬ মিনিটের ব্রিফিংয়ে তিনি এ অবস্থায় বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

ডা. জাহিদ জানান—দেশ বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজও লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবোর্চ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেন তিনি ।

যদিও ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে বলেন, সাংবাদিকরা দীর্ঘ ৬ বছর সহযোগিতা করেছেন। এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি জাতীয় ছাত্রশক্তির

শেখ মুজিবের হাতেই স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ধ্বংসের সূচনা: তথ্য উপদেষ্টা

আমির হামজার হলফনামায় গরমিল, তদন্তের আবেদন

তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের আল্টিমেটাম জাতীয় শ্রমিক শক্তির

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে জনগণকে অসন্তুষ্ট করছে সরকার: সাইফুল হক

আ.লীগের বিরুদ্ধে ডেমরা-যাত্রাবাড়ীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত ও অস্থিরতা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ছাত্রশিবিরের

শ্রমিক আন্দোলনে ভাঙচুর-আগুনের নেপথ্যে কারা, ব্যাখ্যা দিলেন আবিদ

শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ জরুরি

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে : খেলাফত যুব মজলিস