হোম > রাজনীতি

ফ্যাসিস্টরা ফারাক্কা নিয়ে নিজেদের অধিকার আদায় করতে পারেনি: সাকি

বিশেষ প্রতিনিধি

ফ্যাসিস্ট সরকার নিজেদের গদির বদলে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিলো বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, পাকিস্তানের সাথে এতবার যুদ্ধ হলেও ভারত সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেনি। দেশটি সেখানে ক্ষমতার দাপট দেখাতে পারেনি। কিন্তু দেশে এত বছর ক্ষমতায় থেকেও ফ্যাসিস্টরা ফারাক্কা নিয়ে নিজেদের অধিকার আদায় করতে পারেনি।

শুক্রবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ফারাক্কা লংমার্চের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে গণসংহতি আন্দোলনের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। এরপর একটি থেকে মিছিল বের করে দলটি, যা মৎস্য ভবনে এসে শেষ হয়।

এসময় সাকি আরও বলেন, এবার শক্তিশালী অর্থনীতির উপর দাঁড়িয়ে ভারতের সকল দাপটকে ভেঙে ফেলা হবে। এ সময় জনগণের মুক্তি নিশ্চিতে নতুন বন্দোবস্ত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশ থেকে সংস্কার, বিচার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ বাস্তবায়নেরও দাবি তোলা হয়।

উপদেষ্টার উপর বোতল ছোঁড়া প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাকে বোতল ছোঁড়ার ঘটনা দুঃখজনক। তবে কাউকে ছাড় দিবেন আবার কারো দাবি মানতে সময় নেবেন এটা গ্রহণযোগ্য না। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনগণের মধ্যে ঐক্য ফিরিয়ে আনুন। এ সময় জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে নিজেদের অবস্থানকে দুর্বল না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন

দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক

বিশেষায়িত শিশু শিক্ষালয় ‘ব্লু স্কাই’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক