হোম > রাজনীতি

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার রাতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি নিজের শারীরিক এ অবস্থার কথা জানান। তবে ভিডিওটি কোন সময়ের, তা যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটিতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’ ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’ আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, তিনি আমাকে বাঁচিয়ে রাখবেন।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে শামীম ওসমান বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ

ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা চাই

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২টি বৃক্ষ রোপণ করলেন ছাত্রদল নেতা বাসিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে ছিন্নমূলদের পাশে ছাত্রদল নেতা রুয়েল

ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় এনসিপির নিন্দা, দ্রুত বিচারের দাবি

ডেটলাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আ.লীগের পুরোনো অভ্যাস: ব্যারিস্টার ফুয়াদ

আলী আহসান মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: জামায়াত আমির

বিএনপি দল হিসেবে ব্যর্থ, সরকার হিসেবে আরো বেশি ব্যর্থ: মামুনুল হক

মুফতি তাকি উসমানীর সফর নিশ্চিত করতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

হাসিনার জন্য দেশে দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী