হোম > রাজনীতি

কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্তিসহ কেন্দ্রীয় জামায়াতের একগুচ্ছ সিদ্ধান্ত

জামায়াত কার্যালয়ে হামলা

আমার দেশ অনলাইন

কুমিল্লা মহানগরী শাখা কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার পর কুমিল্লা মহানগরীর সাংগঠনিক কমিটি ও ইমারাত ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শাখাটি কেন্দ্রীয় তত্ত্বাবধানে পরিচালনার নির্দেশনাসহ ঘটনা তদন্তে দুই সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী কার্যালয়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যালোচনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার সার্বিক পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করে:

১. দলের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের বর্তমান সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।

২. এখন থেকে কুমিল্লা মহানগরী সংগঠন সরাসরি কেন্দ্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

৩. কেন্দ্রের পক্ষ থেকে শাখাটি তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে।

৪. ১৪ অক্টোবরের ঘটনা খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

৫. তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে আমির ডা. শফিকুর রহমানের কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৬. তদন্ত কমিটির প্রতিবেদন প্রাপ্তির পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

কোরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

লক্ষাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হাফেজদের সম্মাননা দিল জামায়াত

হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

পীর-ফকিরের দরবারে ধরনা দিয়ে লাভ হবে না, সরকারকে গোলাম পরওয়ার

রিয়াদে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের খোঁজখবর নিলেন এনসিপি নেতারা

সাশ্রয়ের নসিহতের বিপরীতে লুটপাটের অভিযোগ—‘এটাই কি আই হ্যাভ আ প্ল্যান’

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: বিরোধীদলীয় নেতা

হেফাজতের অধীনে কওমি দলগুলোর ঐক্য হলে স্বাগত জানাবে জামায়াত

১১ দলের ৭ দফা দাবি কোটি মানুষের প্রাণের দাবি: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

রাজনৈতিক অবস্থানের মূলকথা তুলে ধরলেন মামুনুল হক