হোম > রাজনীতি

মোমবাতি জ্বালিয়ে রাজধানীতে জামায়াতের মিছিল

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের প্রতিবাদ

আমার দেশ অনলাইন

দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের প্রতিবাদে রাজধানীতে মোমবাতি মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সন্ধ্যায় উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা অঞ্চল জামায়াত আয়োজিত মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাড্ডায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মিছিল পূর্ব সমাবেশে সেলিম উদ্দিন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।

তিনি বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস বিলের ‘হিডেন চার্জ’ বন্ধের দাবি জানান সেলিম উদ্দিন।

মিছিলে অংশ নেন, জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারী নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, আজকের এই মোমবাতি শুধু প্রতিবাদ নয়, এটা একটা বার্তা। অন্ধকার যতই গভীর হোক, জনগণের কণ্ঠস্বর নিভে যাবে না।

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিঙ্গাপুরের জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা

জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন

দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনকে বিপর্যস্ত করবে

জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রিজভী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

সংখ্যাগরিষ্ঠতার ভূতে গণবিরোধী কাজ করছে সরকার: গোলাম পরওয়ার

সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে