হোম > রাজনীতি

আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করেছেন

জুমার পোস্ট

আতিকুর রহমান নগরী

চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ওসমান হাদির ভাই ওমর হাদি আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করেছেন।

এদিকে, ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।

ঘটনার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে একটি অপারেশন করা হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান

খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চের আগে বায়তুল মোকাররমে চলছে উদ্বোধনী সমাবেশ

শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চায় ছাত্র আন্দোলন

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

‘শিক্ষামন্ত্রী আপনি ট্রান্সজেন্ডার মানে জানেন, কিন্তু না জানার ভান ধরেছেন’